
Md. Mahfuzur Rahman Rahat
BUET, ME-21
ছোটবেলা থেকেই ইচ্ছা একজন শিক্ষকতাকে নিজের পেশা হিসেবে গড়ে তোলা, ভবিষ্যতে কি হবে তা না জানলেও পড়ানোর প্রতি ভালো লাগা থেকেই টুকটাক ক্লাস নেই অনেক আগে থেকেই। ছোট্ট একটা গল্প বলি, ক্লাস সেভেনে থাকতেই আমি পড়ানো শুরু করি। ক্লাস ফাইভের দুটো ছেলে আমার কাছে অঙ্ক করতে আসত। বেশ মজাই লাগত। বইয়ের সব ম্যাথই কিভাবে করে জানা থাকায় ভালোভাবেই বুঝাতে পারতাম। ক্লাস এইটে জেএসসি পরীক্ষার জন্য সেবছর পড়াইনি। নাইন টেনে উঠে আবার পড়ালাম ওদের দুজনকেই। মোটামুটি দুজনই আশানুরূপ রেজাল্ট করে পিইসি ও জেএসসি পরীক্ষায়। দেখলাম যে, পড়াতে আসলে মজাই আছে। \n এরপর কলেজ লাইফে বিভিন্ন ক্লাবের সাথে থেকে সেসব ক্লাবের পোলাপানকে পড়াতাম অলিম্পিয়াডের জন্য। একটা প্রকল্প ও নামিয়েছিলাম আমরা, জেলায় জেলায় বিজ্ঞান কর্মসূচি। কয়েকটা জেলায়ও যাওয়া হয় সেসব ক্যাম্পে ক্লাস নিতে। \n এভাবে করতে করতে এইচএসসি পাশ করে এডমিশনে চান্স পাওয়ার পর ভাবলাম পড়ার পাশাপাশি এখন থেকে Professionally পড়ানো শুরু করব। সেখান থেকেই শুরু। ২০২২ থেকে আজও পড়াচ্ছি এক তালে, এক এনার্জি নিয়ে। \n আমি তোমাদের রাহাত ভাইয়া, এখন পড়াশুনা করছি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এর আগে পড়েছি অনেকের মত আমারও স্বপ্নের কলেজ নটর ডেম কলেজ এ। আর স্কুল ছিল কোনটা? এই ঢাকার মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজ।